News71.com
 Bangladesh
 15 Jun 20, 09:36 PM
 218           
 0
 15 Jun 20, 09:36 PM

মাদারীপুর থেক জেএমবির এক সক্রিয় সদস্য আটক॥

মাদারীপুর থেক জেএমবির এক সক্রিয় সদস্য আটক॥

নিউজ ডেস্কঃ মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার সদস্য খোকন মিয়াকে (২৭) আটক করেছে র‌্যাব-৮ হেড কোর্য়াটার। এ সময় উগ্রবাদী বই, লিফলেট ও জঙ্গিবাদের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (১৫ জুন) ভোরে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক খোকন একই এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে।র‌্যাব-৮ হেড কোয়াটারের সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মুকুর চাকমা জানান, নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে গেলেও জেএমবির দাওয়াতি শাখার সদস্য খোকন মিয়াকে আটক করা হয়। এ সময় উগ্রবাদী বই, লিফলেট ও জঙ্গিবাদের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক খোকন জঙ্গি সংগঠনের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেও জানায় র‌্যাবের এই কর্মকর্তা। এদিকে আটক খোকন বিরুদ্ধে রাজৈর থানায় মামলা দায়েরর পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন