News71.com
 Bangladesh
 15 Jun 20, 06:52 PM
 297           
 0
 15 Jun 20, 06:52 PM

রাজারবাগের পুলিশ লাইন্সের স্টোররুমে আগুন॥

রাজারবাগের পুলিশ লাইন্সের স্টোররুমে আগুন॥

নিউজ ডেস্কঃ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের একটি স্টোররুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রোববার (১৪ জুন) দিনগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, মধ্যরাত ২ টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায়। এরপর একে একে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, পুলিশ লাইন্সের ভেতরে একটি স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গেই ব্যপকভাবে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন