News71.com
 Bangladesh
 15 Jun 20, 06:49 PM
 255           
 0
 15 Jun 20, 06:49 PM

নতুন করে চাপানো শুল্ক প্রত্যাহারের দাবীতে এনবিআরের সামনে বিড়ি শ্রমিকদের মানববন্ধন॥

নতুন করে চাপানো শুল্ক প্রত্যাহারের দাবীতে এনবিআরের সামনে বিড়ি শ্রমিকদের মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। মানববন্ধন শেষে বিড়ি শ্রমিক নেতারা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর বিড়িতে শুল্ক কমানোসহ ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন। সোমবার (১৫ জুন) বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শতাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এমকে বাঙালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এমকে বাঙালী বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেটে বিড়ির মূল্যস্তর ৪ টাকা বৃদ্ধির ফলে ট্যাক্স বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ। পাশাপাশি বিড়ির সমগোত্রীয় পণ্য নিম্নস্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্যস্তর মাত্র ২ টাকা বৃদ্ধি ও সম্পূরক শুল্ক ২ শতাংশ বৃদ্ধির পরও ট্যাক্স বৃদ্ধি পেয়েছে মাত্র ৮ দশমিক ৪২ শতাংশ। যা অনাকাঙ্ক্ষিত এবং তাতে আমরা অত্যন্ত মর্মাহত। এ বৈষম্যমূলক শুল্ক বৃদ্ধি আমরা মানি না। অচিরেই এ শুল্ক কমাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন