News71.com
 Bangladesh
 15 Jun 20, 06:48 PM
 251           
 0
 15 Jun 20, 06:48 PM

নরসিংদীতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল॥ জেলায় এপর্যন্ত মৃত ১৫ জন

নরসিংদীতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল॥ জেলায় এপর্যন্ত মৃত ১৫ জন

নিউজ ডেস্কঃ নরসিংদী জেলায় দিন দিন বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই আক্রান্তের তালিকায় নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। গত ০৮ জুন ১০৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ৪১ জন পজিটিভ শনাক্ত হয়। এর ফলে জেলায় করোনাভাইরাস সংক্রমণের ৬৭ তম দিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। এ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ১০৩১ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৯ জন।রবিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত রবিবার করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১০৭ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে সোমবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার রাতে সেসব নমুনার মধ্যে নতুন আরও ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জন সদর উপজেলার, ৭ জন পলাশ উপজেলার, ৬ জন মনোহরদী উপজেলার ও ৫ জন শিবপুর উপজেলার। আর শনিবার বিকালে জেলা কোভিড হাসপাতালের আইসোলেশনে থাকা ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর বাড়িতে আইসোলশেন থাকা ২৪ জনের ফলাফল পর পর দুইবার নেগেটিভ আসায় তাদের ও সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, শনিবার পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৫৫৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৮৩৮ জনের রেজাল্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ১০৩১ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। জেলায় সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৭১৫ জন, রায়পুরাতে ৬৫ জন, শিবপুরে ৭২ জন, বেলাবোতে ৫৪ জন, পলাশে ৯১ জন ও মনোহরদীতে ৩৪ জন । এদের মধ্যে সুস্থ হয়েছে ৩৫০ জন,আক্রান্ত ৪০ জন হাসপাতালে আইসোলেশনে আছেন, আর ৬২৬ জন আইসোলেশনে আছেন বাড়িতে। আর এখন পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ১৫ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৯ জন, পলাশে ০১ জন, রায়পুরায় ২ জন, মনোহরদী ১ জন ও বেলাব উপজেলায় ০২ জন। উল্লেখ্য, গত ৭ এপ্রিল নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গার ইসলামপুর গ্রামে একজন ইমাম প্রথম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি নারায়ণগঞ্জের একটি মসজিদের ইমাম ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন