News71.com
 Bangladesh
 15 Jun 20, 06:48 PM
 259           
 0
 15 Jun 20, 06:48 PM

করোনার সংক্রমণ ঠেকাতে রেড-ইয়েলো জোনে সাধারণ ছুটি॥ গ্রিন জোনে সীমিত অফিস

করোনার সংক্রমণ ঠেকাতে রেড-ইয়েলো জোনে সাধারণ ছুটি॥ গ্রিন জোনে সীমিত অফিস

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রেড ও ইয়েলো জোনে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত বা বেসরকারি দপ্তরসমূহ এবং রেড ও ইয়েলো জোনে বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে। গ্রিন জোনে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত এবং বেসরকারি অফিসসূহ নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে।মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১৫ জুন) এ নির্দেশনা জারি করেছে। ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিনের ছুটি শেষে ৩১ মে থেকে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে অফিস-আদালত এবং ১ জুন থেকে গণপরিবহন খুলে দেওয়া হয়। ১৫ দিনের জন্য এ নির্দেশনা শেষে নতুন নির্দেশনা দেয় সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন