News71.com
 Bangladesh
 14 Jun 20, 09:19 PM
 248           
 0
 14 Jun 20, 09:19 PM

পোশাক শ্রমিককে নির্যাতন॥ বাগেরহাটে ৩ পুলিশ প্রত্যাহার  

পোশাক শ্রমিককে নির্যাতন॥ বাগেরহাটে ৩ পুলিশ প্রত্যাহার   

নিউজ ডেস্কঃ বাগেরহাটের শরণখোলায় পোশাক শ্রমিক স্বপন হাওলাদারকে (৩৫) নির্যাতনকারী সেই এসআই বিশ্বজিৎসহ ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গত ১২ জুন এসআইয়ের বিরুদ্ধে আসামি পেটানোর অভিযোগ' শিরোনামে সংবাদ প্রকাশের পর আজ রবিবার সকালে তাদেরকে শরণখোলা থানা থেকে প্রত্যাহর করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয় । মোরেলগঞ্জ সার্কেলের এএসপি মো. রিয়াজুল ইসলাম গত শনিবার রাতে নির্যাতিত পোশাক শ্রমিক স্বপন ও তার পরিবারের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, শরণখোলা থানার এসআই বিশ্বজিৎ কুমার ঘোষ, কনস্টেবল সেলিম ও সোহাগ। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, এসআই বিশ্বজিৎ ও দুই কনস্টেবলকে আপাতত বাগেরহাট পুলিশ লাইনে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন