News71.com
 Bangladesh
 14 Jun 20, 09:10 PM
 235           
 0
 14 Jun 20, 09:10 PM

ক্ষতিগ্রস্ত এসএমই সেক্টরের সহায়তায় কাজ করেছে সরকার॥ প্রতিমন্ত্রী পলক

ক্ষতিগ্রস্ত এসএমই সেক্টরের সহায়তায় কাজ করেছে সরকার॥ প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের এসএমই সেক্টরকে সহায়তা করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। করোনায় ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সামগ্রিক ব্যবসা বাণিজ্য যেভাবে হুমকির মধ্যে পরেছে সে সম্পর্কে সরকার সজাগ রয়েছে। কীভাবে প্রযুক্তি সেবার মান বাড়িয়ে এর সুফল ব্যবসায়ীদের মধ্যে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে।রোববার (১৪ জুন) ‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯’ শীর্ষক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে উদ্বোধনকালে তিনি একথা বলেন।তিনি বলেন, আমি খুবই আনন্দিত যে আমাদের দেশের স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তারা শুধুমাত্র সরকারের আশায় বসে নেই। তারা নিজেদের যোগ্যতা, মেধা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে এবং একজন অপরজনের পাশে দাঁড়িয়ে আরও শক্তিশালী হচ্ছে।


উল্লেখ্য সম্প্রতি অনলাইন কনফারেন্সের মাধ্যমে এসবিজনেস তাদের ‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯’ প্ল্যাটফর্ম উন্মুক্ত করে।এ অনলাইন কনফারেন্সে অন্যান্যের মধ্যে আরও অংশ নেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ বিষয়ক উপদেষ্টা টিনা এফ জাবীন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডন সামদানী, সেবা এক্সওয়াইজেড এর সিইও আদনান ইমতিয়াজ হালিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সেবা এক্সওয়াইজেড এর স্ট্র্যাটেজিক হেড সামিউল কবীর। টিনা এফ জাবীন বলেন, ‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯’ উদ্যোগটি খুবই সময়োপযোগী একটি পদক্ষেপ। এ সময়ে আমাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো দরকার যাতে তাদের ব্যবসা পরিচালনার খরচের বোঝা যতটা সম্ভব কমানো যায়। এধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে একটি স্টার্ট-আপ আরেকটি স্টার্ট-আপকে সাহায্য করতে পারবে। এছাড়া, এ প্ল্যাটফর্মে ক্রেডিট ফ্যাসিলিটির মাধ্যমে অনেক ব্যবসাকে সহযোগিতা করা সম্ভব। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচাতে টিনা এফ জাবীন সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন