News71.com
 Bangladesh
 14 Jun 20, 09:10 PM
 241           
 0
 14 Jun 20, 09:10 PM

করোনায় আক্রান্ত হলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক॥

করোনায় আক্রান্ত হলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক॥

নিউজ ডেস্কঃ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসকদের জন্য বরাদ্দ একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৪ জুন) সন্ধ্যায় হাসপাতালের উপ-পরিচালক মামুন মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিচালক উত্তম কুমার বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি নয়দিন ধরে অসুস্থ। তবে তিনি এখন ভালো আছেন। হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, হাসপাতালে তিন নম্বর ওয়ার্ডটি চিকিৎসকদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে চিকিৎসক ও কর্মচারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা নেবেন। পরিচালকও সেখানেই ভর্তি আছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন