News71.com
 Bangladesh
 14 Jun 20, 09:09 PM
 237           
 0
 14 Jun 20, 09:09 PM

অধস্তন আদালতে করোনা আক্রান্তদের তথ্য চান হাইকোর্ট॥

অধস্তন আদালতে করোনা আক্রান্তদের তথ্য চান হাইকোর্ট॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়েছেন হাইকোর্ট প্রশাসন। রোববার (১৪ জুন) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।‘করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত অধস্তন আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীরা তথ্য বিবরণী প্রেরণ প্রসঙ্গে’ শীর্ষক স্মারকে বলা হয়-উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হলে অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের তথ্য বিবরণী ১ নম্বর ছক মোতাবেক এবং সহায়ক কর্মকর্তা/কর্মচারীদের তথ্য বিবরণী ২ নম্বর ছক মোতাবেক মেইলযোগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। সব জেলা জজ, মহানগর দায়রা জজ, সব বিভাগীয় স্পেশাল জজ/স্পেশাল জজসহ সংশ্লিষ্ট দফতরে এ স্মারকের অনুলিপি পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন