News71.com
 Bangladesh
 14 Jun 20, 11:58 AM
 341           
 0
 14 Jun 20, 11:58 AM

দিনাজপুর জেনারেল হাসপাতালের আরএমও করোনায় আক্রান্ত॥

দিনাজপুর জেনারেল হাসপাতালের আরএমও করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) পারভেজ হোসেন রানা করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১১ জনের করোনা পজিটিভ হয়েছে। দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, শনিবার (১৩ জুন) সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দিনাজপুর জেলায় ১১ জনের শরীরে নতুন করে করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৪ জন, বীরগঞ্জে ১, চিরিরবন্দরে ১, পার্বতীপুরে ২, বিরলে ২ ও বোচাগঞ্জে ১ জন। তিনি আরও জানান, জেলায় নতুন করে আক্রান্তদের মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) পারভেজ সোহেল রানা ও তার অফিস সহায়ক মোমিনুল ইসলামও রয়েছেন। বর্তমানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৮ জনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন