News71.com
 Bangladesh
 14 Jun 20, 11:27 AM
 223           
 0
 14 Jun 20, 11:27 AM

করোনা আক্রান্ত হয়ে বিআরবি হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ’র মৃত্যু॥

করোনা আক্রান্ত হয়ে বিআরবি হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ’র মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান এবং অ্যানেস্থেসিওলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।শনিবার (১৩ জুন) দিবাগত রাত ৯টার দিকে তিনি মারা যান বলে সংবাদমাধ্যমকে জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ।তিনি বলেন, ডা. সাজ্জাদ হোসাইন রাত ৯টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার মরদেহ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। গত ১৪ দিন ধরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, তাকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৩১ জন চিকিৎসক মারা গেছেন। আর উপসর্গ মারা গেছেন পাঁচজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন