News71.com
 Bangladesh
 14 Jun 20, 11:11 AM
 246           
 0
 14 Jun 20, 11:11 AM

দরিদ্রদের মধ্যে সাড়ে ৬ কোটি টাকা সহায়তা দিল ওয়ার্ল্ড ভিশন॥

দরিদ্রদের মধ্যে সাড়ে ৬ কোটি টাকা সহায়তা দিল ওয়ার্ল্ড ভিশন॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে সারাদেশে দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে প্রায় সাড়ে ছয় কোটি টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ১৮ হাজার ৬৮৪ পরিবারকে এ সহায়তা দেওয়া হয়।এর মাধ্যমে করোনা ভাইরাসের প্রকোপ মোকাবিলায় সরকার ঘোষিত দীর্ঘ দুই মাসের অধিক সময় ধরে ‘লকডাউনের’ কারণে সংকটে থাকা নিম্ন আয়ের মানুষের পরিবারের তাৎক্ষণিক চাহিদা পূরণ সম্ভব হবে, শনিবার (১৩ জুন) ওয়ার্ল্ড ভিশন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশের শহরাঞ্চলের দুই হাজার ১৬৬ পরিবারকে পাঁচ হাজার করে এবং গ্রামাঞ্চলের ১৬ হাজার ৫১৮ পরিবারকে তিন হাজার করে টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কোভিড-১৯ সাড়াদান কর্মসূচির পরিচালক সাগর মারান্ডী বলেন, এ ধরনের সংকটে শিশুরা নির্যাতন ও শোষণের মতো বিষয়ে সবচেয়ে ঝুঁকিতে থাকে।

তখন তাদের মানসিক সাহায্য খুব প্রয়োজন। ইবোলা মহামারির মতো অতীত অভিজ্ঞতায় দেখা যায়, শ্রেণি কক্ষের বাইরে থাকায় শিশুদের প্রতি সহিংসতা বিশেষ করে শারীরিক ও যৌন সহিংসতা, বাল্যবিয়ে এবং মানসিক নির্যাতন বেড়ে যায়। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কোভিড-১৯ বিষয়ক সতর্কবার্তা এবং সাবান ও মাস্কের হাইজিন সামগ্রী দিয়ে পরিবারগুলোকে ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষার চেষ্টা করছে। এখন পর্যন্ত সারাদেশে ১২ হাজার ৩৩০ পরিবারকে আট লাখ ৪৩ হাজার ৬৪০ হাইজিন কিটস এবং এক লাখ ৭১ হাজার ৭১৭ পরিবারকে ছয় লাখ ৩৬ হাজার ১১২ টি মাস্ক বিতরণ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন