News71.com
 Bangladesh
 14 Jun 20, 11:10 AM
 235           
 0
 14 Jun 20, 11:10 AM

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর নেই॥

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর নেই॥

নিউজ ডেস্কঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকাস্থ সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার ‍মৃত্যু হয়।প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন। সংসদ সদস্য না হয়েও শেখ আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শোক প্রকাশ করেছেন।


॥স্পিকারের শোক॥

ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে শোক বার্তায় স্পিকার শেখ আবদুল্লাহর রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তার মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন