News71.com
 Bangladesh
 13 Jun 20, 06:54 PM
 290           
 0
 13 Jun 20, 06:54 PM

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশি॥

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশি॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে লকডাউনের কবলে পড়ে ভারতে আটকে পড়া ২৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুন) ধারাবাহিকভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন তারা। তাদের সবাইকে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোরশেদুল হক।সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলায় ভারতের বিভিন্ন স্থানে ওই বাংলাদেশিরা আটকা পড়েছিলেন। পরবর্তীতে তারা আগরতলায় এসে আবারও আটকা পড়েন। ওপারে কর্মরত কয়েকজন বিএসএফ সদস্যসহ অন্যান্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ৭ জুন পর্যন্ত যাত্রী আসাও বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে আবার যাত্রী আসতে দেওয়ায় দুপুর নাগাদ ২৪ জন বাংলাদেশি নিজ দেশে ফেরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন