
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন । করোনা উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) তাদের টেস্ট করা হলে আজ শুক্রবার (১২ জন) তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ আসে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ।