News71.com
 Bangladesh
 12 Jun 20, 09:57 PM
 234           
 0
 12 Jun 20, 09:57 PM

বাল্কহেডের ধাক্কায় পদ্মায় নৌকা ডুবি॥ জেলে নিখোঁজ

বাল্কহেডের ধাক্কায় পদ্মায় নৌকা ডুবি॥ জেলে নিখোঁজ

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে মালেক বেপারি (৬৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামের বাসিন্দা। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর এ খবর নিশ্চিত করে জানান, লিটন গাজী (৪৫) ও মালেক বেপারি নৌকা নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। একপর্যায়ে বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। লিটন গাজী সাঁতরে তীরে উঠতে পারলেও মালেক নিখোঁজ হন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পৌনে ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রলারে চেপে খুঁজতে শুরু করি। এসময় নিখোঁজের স্বজনরা সঙ্গে ছিলো। তীব্র স্রোতের কারণে পানিতে ডুবুরি নামানো সম্ভব হয়নি। তাছাড়া স্রোত বেশি থাকলে অল্প সময়েই নিখোঁজ ব্যক্তি ৩/৪ কিলোমিটার দূরে চলে যাবে। তাই, অনুমান করে এতবড় নদীতে খোঁজা সম্ভব না। আমরা দুপুরের পর খোঁজ করা স্থগিত করে চলে এসেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন