News71.com
 Bangladesh
 12 Jun 20, 09:57 PM
 244           
 0
 12 Jun 20, 09:57 PM

দেশের অর্থ দেশে খরচ না করলে একেবারে দেশ ছেডে চলে যান॥অর্থমন্ত্রী

দেশের অর্থ দেশে খরচ না করলে একেবারে দেশ ছেডে চলে যান॥অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সময় এসেছে দেশের জন্য কিছু করার। দেশের বিত্তবানরা যারা আছেন তারা মানুষের পাশে দাঁড়ান। দেশের অর্থ দেশে খরচ করবেন। আর যারা অন্য দেশে খরচ করবেন তাদের একেবারে চলে যাওয়ার জন্য আহ্বান করছি। শুক্রবার (১২ জুন) সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী। আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের অর্থ পাচাররোধে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। যেকোনো সময়ের চেয়ে ব্যাংকিং খাতের অবস্থা ভালো। ব্যাংকে তারল্য সঙ্কট নেই। আগে খেলাপি ঋণ বেশি ছিল, এখন কমে এসেছে। কেউ বলতে পারবে না ব্যাংকে টাকা পায়নি। ব্যাংকে ভালো সেবা দেওয়া হচ্ছে। গ্রাহকদের ব্যাংকে হয়রানি করা হচ্ছে এমন খবর আমরা পায়নি।’


পুঁজিবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার গতিশীল করতে কাজ করা হচ্ছে। এর গভীরতা বাড়াতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা পুঁজিবাজার চাঙ্গা করতে যে উদ্যোগ নিয়েছি সচারাচর এমন উদ্যোগ নেওয়া হয় না।স্বাস্থ্যখাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে স্বাস্থ্যখাতে সেবা বাড়ানোর জন্য যা কিছু করার দরকার তা করা হবে। সেবা বাড়ানো মানে, নামে সেবা বাড়ানো নয়। ইফেক্টিভলি সেবা যতক্ষণ বাড়ানো যাবে এবং সুযোগ থাকে বাড়ানোর, ততক্ষণ পর্যন্ত আমরা কখনও না করবো না। একটি মিনিস্ট্রির কাছে ১০ হাজার কোটি টাকা, এটা অনেক টাকা। এটা খরচ করতে অনেক দিন লাগবে। তাদের টাকার অভাব হবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন