News71.com
 Bangladesh
 12 Jun 20, 09:57 PM
 245           
 0
 12 Jun 20, 09:57 PM

রাজধানীর ধানমন্ডিতে ২৯ কেজি গাঁজাসহ আটক ২॥

রাজধানীর ধানমন্ডিতে ২৯ কেজি গাঁজাসহ আটক ২॥

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-২)। আটকরা হলেন, বাবুল (৩০) ও শাহিদা আক্তার (৫০)। আজ শুক্রবার (১২ জুন) বিকেলে ধানমন্ডির ৭ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। র‌্যাব-২ এর সিনিয়র এএসপি জাহিদ আহসান জানান, গোপণ তথ্যের ভিত্তিতে ধানমন্ডি ৭ নম্বর সড়কে সন্দেহভাজন প্রাইভেটকারটি আসলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রাইভেটকারের পিছনের বক্সে রাখা ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ৩৫ হাজার টাকা। আটকরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজোসে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেটকার যোগে ঢাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি জাহিদ আহসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন