News71.com
 Bangladesh
 12 Jun 20, 06:23 PM
 189           
 0
 12 Jun 20, 06:23 PM

কোটালীপাড়ায় পিকআপ ভ্যান দুর্ঘটনায় কলেজছাত্র নিহত॥

কোটালীপাড়ায় পিকআপ ভ্যান দুর্ঘটনায় কলেজছাত্র নিহত॥

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান দুর্ঘটনায় সজল রায় (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বাবা অমল রায়। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার কলাবাড়ী-গান্ধিয়াশুর সড়কের চকপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল একই উপজেলার কলাবাড়ী ইউনিয়নের রুথিয়ারপাড় গ্রামের অমল রায়ের ছেলে ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জানা গেছে, সকালে নিজেদের পুকুর থেকে মাছ ধরে বিক্রির জন্য পিকআপ ভ্যানে করে ফরিদপুরের ভাঙ্গা যাচ্ছিলেন অমল রায় ও সজল। পথে চকপুকুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছেলে নিহত ও বাবা আহত হন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন