News71.com
 Bangladesh
 12 Jun 20, 12:52 PM
 217           
 0
 12 Jun 20, 12:52 PM

বাজেট নিয়ে বিএনপির বাজেট প্রতিক্রিয়া গতানুগতিক গল্প ॥ ওবায়দুল কাদের

বাজেট নিয়ে বিএনপির বাজেট প্রতিক্রিয়া গতানুগতিক গল্প ॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগে ভাগে তৈরি করা মনগড়া, গতানুগতিক পুরনো গল্প।বৃহস্পতিবার (১১ জুন) সরকারি বাসভবনে বাজেট পরবর্তী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।এবারের বাজেট ভিন্ন বাস্তবতায়, ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।তিনি বলেন, জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালী ফসল এই বাজেট।এবারের বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশা অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা এবং জনবান্ধন ও জীবনঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন