News71.com
 Bangladesh
 11 Jun 20, 09:23 PM
 205           
 0
 11 Jun 20, 09:23 PM

হাবিপ্রবির জোড়া খুনের ঘটনায় দিনাজপুরের ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের শীর্ষ ২ নেতা গ্রেফতার॥

হাবিপ্রবির জোড়া খুনের ঘটনায় দিনাজপুরের ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের শীর্ষ ২ নেতা গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চাঞ্চল্যকর জোড়া হত্যা ঘটনায় দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব (৪২) ও দিনাজপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ সুজন (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে এই আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে কোতয়ালী থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টায় দিনাজপুর শহরের বাহাদুর হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব ও বিকেল ৪টায় শহরের সুইহারী আশ্রম পাড়ার নিজ বাসা থেকে দিনাজপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ সুজনকে আটক করা হয়।


অপরদিকে বিকেল সাড়ে ৪টায় স্বেচ্ছাসেবক লীগ নেতার মুক্তির দাবিতে নেতাকর্মীরা দিনাজপুর কোতয়ালী থানা ঘেরাও করে। এসময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার জানান, ২০১৫ সালের ১৬ এপ্রিল রাতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২ পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী জাকারিয়া মিল্টন ও মাহামুদুল হাসান নিহত, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনজুর রহমান হত্যা ঘটনাসহ অসংখ্য ডাকাতি, চুরি, লিচুর বাগান লুটের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। এদিন বিকেল সাড়ে ৫টায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন