News71.com
 Bangladesh
 11 Jun 20, 06:15 PM
 281           
 0
 11 Jun 20, 06:15 PM

কুড়িগ্রামের রাজারহাটে ছেলেকে হত্যার দায়ে বাবা গ্রেফতার॥  

কুড়িগ্রামের রাজারহাটে ছেলেকে হত্যার দায়ে বাবা গ্রেফতার॥   

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রাজারহাটে ছেলেকে হত্যার দায়ে অভিযুক্ত প্রধান আসামি বাবাকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে পিতা আব্দুল হাই ঝুনুকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয় । পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার রাজারহাটের আলোচিত স্কুলশিক্ষক আহসান হাবিব ছেলেকে লাঠির আঘাতে হত্যার অভিযোগে প্রধান আসামি পিতা আব্দুল হাই ঝুনুকে বৃহস্পতিবার ভোররাতে গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘ চল্লিশ দিন পরে ছেলে হত্যার আসামি পিতাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন