News71.com
 Bangladesh
 11 Jun 20, 12:00 PM
 250           
 0
 11 Jun 20, 12:00 PM

আজ জাতীয় সংসদে বাজেট’ পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল॥  

আজ জাতীয় সংসদে বাজেট’ পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল॥   

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারির কারণে সরকারের সামনে এসে দাঁড়িয়েছে চ্যালেঞ্জ। দেশের মানুষকে নিয়ে তা মোকাবিলার মাধ্যমে জয়ী হওয়ার প্রত্যয় নিয়ে আজ জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সরকারের ২০২০-২১ অর্থবছরের জন্য সম্ভাব্য বরাদ্দের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্য উপস্থিত থাকবেন।আজ বৃহস্পতিবার (১০ জুন) বিকাল ৩টায় অধিবেশন বসবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এর আগে দুপুর ১২টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রয়েছে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক। এতে সরকারের ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব রাহাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন