News71.com
 Bangladesh
 11 Jun 20, 11:35 AM
 244           
 0
 11 Jun 20, 11:35 AM

দেশে ফিরতে চান সুদানে আটকে পড়া ১২ বাংলাদেশি নাগরিক॥  

দেশে ফিরতে চান সুদানে আটকে পড়া ১২ বাংলাদেশি নাগরিক॥   

নিউজ ডেস্কঃ ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে সুদান গিয়ে আটকা পড়েছেন ১২ জন বাংলাদেশি নাগরিক। লকডাউনের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময় পেরিয়ে আরও এক মাসের বেশি সময় দেশটিতে কঠিন সময় পার করছেন তারা। যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন ধর্মপ্রাণ বয়োজ্যেষ্ঠ এই ১২ নাগরিকদের। গতকাল বুধবার (১০ জুন) সুদান থেকে ফোন করেন এই ১২ জনের একজন সদস্য মোহাম্মদ সানাউল্লাহ। তার কাছ থেকে হোয়াটস অ্যাপ নম্বর নিয়ে পরবর্তীতে যোগাযোগ করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন