News71.com
 Bangladesh
 11 Jun 20, 11:34 AM
 209           
 0
 11 Jun 20, 11:34 AM

স্বাস্থ্যবিধি না মানায় ৩৫ মামলায় জরিমানা ২৫ হাজার টাকা॥  

স্বাস্থ্যবিধি না মানায় ৩৫ মামলায় জরিমানা ২৫ হাজার টাকা॥   

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লকডাউনের শর্তাবলী কার্যকর এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে ৩৫টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার (১০ মে) দিনব্যাপী পৃথক ২টি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, লকডাউনের শর্ত অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা, ক্রেতা ও বিক্রেতা পর্যায়ে এবং পাবলিক প্লেসে মাস্ক না পরা ইত্যাদি অপরাধে এসব অর্থদণ্ড করা হয়েছে। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দণ্ডবিধিতে এসব মামলা ও অর্থদণ্ড করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ২৪ মামলায় ১৮ আঠারো হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ১১ মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশের দুটি পৃথক দল।এ সময় স্বাস্থ্যবিধি প্রতিপালন করে ব্যবসা পরিচালনা করতে, বিকেল ৪টার মধ্যে আবশ্যিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে এবং পাবলিক প্লেসে আবশ্যিকভাবে জনগণকে মাস্ক পরিধান করতে হ্যান্ডমাইকে আহবান জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন