News71.com
 Bangladesh
 11 Jun 20, 11:34 AM
 213           
 0
 11 Jun 20, 11:34 AM

গোসসা নিবারণী পার্কে পার্কিং বাড়ানোর নির্দেশ দিলেন মেয়র তাপস॥

গোসসা নিবারণী পার্কে পার্কিং বাড়ানোর নির্দেশ দিলেন মেয়র তাপস॥

নিউজ ডেস্কঃ সচিবালায়, গুলিস্তান ও পুলিশ হেড কোয়ার্টার্স এলাকার যানজট নিরসনে ওসমানী উদ্যানে স্থাপিত গোসসা নিবারণী পার্কে যানবাহন পার্কিংয়ের সংখ্যা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। একইসঙ্গে টেকসই স্থায়িত্ব অর্জনে যেকোনো উন্নয়ন কাজ পরবর্তী ৩০ বছরের সমস্যা বিবেচনা করে গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন ডিএসসিসি মেয়র। বুধবার (১০ জুন) নগরীর ওসমানী উদ্যানের নির্মাণকাজ পরিদর্শন করেন ডিএসসিসি মেয়র ফজলে নূর তাপস। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের পরিকল্পনা ও নকশা নিয়ে মতবিনিময় করেন তিনি।


এসময় কর্মকর্তাদের উদ্দেশে তপস বলেন, ওসমানী উদ্যানের আশপাশে সচিবালয়সহ অনেক গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে। ফলে এই এলাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক। কিন্তু নির্মাণাধীন পার্কটিতে শুধু ঘুরতে আসা মানুষের জন্য মাত্র ৩০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এটাকে আরও বাড়াতে পারলে আশপাশের এলাকা গাড়িমুক্ত হয়ে যাবে। ফলে সড়কে আর পার্কিং থাকবে না। যারা এই এলাকায় আসবেন এখানে গাড়ি রেখে কেউ সচিবালয় গেলেন, কেউ সিটি করপোরেশন আসলেন বা কেউ পুলিশ সদর দপ্তরে গেলেন। অথবা গুলিস্তান এলাকায় কোনো কাজ থাকলে করলেন। আমি এখানে গাছ বাড়িয়ে দেব। বসে খাবার খেতে পারবেন এমন ব্যবস্থা করে দেব। এসময় মেয়র পার্কের কাজ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুতগতিতে কাজ শেষ করার নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন