News71.com
 Bangladesh
 11 Jun 20, 11:34 AM
 189           
 0
 11 Jun 20, 11:34 AM

প্রিন্সিপাল অফিসার করোনা আক্রান্ত॥গৌরনদী বন্দরের অগ্রণী ব্যাংকের শাখা লকডাউন

প্রিন্সিপাল অফিসার করোনা আক্রান্ত॥গৌরনদী বন্দরের অগ্রণী ব্যাংকের শাখা লকডাউন

নিউজ ডেস্কঃ অগ্রণী ব্যাংক লিমিটেড বরিশালের গৌরনদী উপজেলার বন্দর শাখার প্রিন্সিপাল অফিসার করোনায় আক্রান্ত হওয়ায় ওই শাখাটি লকডাউন ঘোষণা করেছেন গৌরনদী উপজেলা প্রশাসন। একইসঙ্গে ব্যাংকের সব আগমন ও বর্হিগমন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইসরাত জাহান। তিনি জানান, ওই শাখার প্রিন্সিপাল অফিসার করোনা আক্রান্ত হওয়ায় ব্যাংকটিকে বুধবার দুপুরে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন