News71.com
 Bangladesh
 10 Jun 20, 09:47 PM
 366           
 0
 10 Jun 20, 09:47 PM

হিলিতে আমদানি-রফতানি শুরু॥ প্রথম দিনেই আদায় আড়াই কোটি টাকা রাজস্ব  

হিলিতে আমদানি-রফতানি শুরু॥ প্রথম দিনেই আদায় আড়াই কোটি টাকা রাজস্ব   

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ৭৫ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীদের অনুরোধে এ আমদানি-রফতানি শুরু হয়েছে। শুরুর পর গত সোমবার প্রথম দিনেই বন্দর থেকে রেকর্ড পরিমাণ আড়াই কোটির বেশি টাকার রাজস্ব আহরণ হয়েছে। হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন । মাহবুবুর রহমান জানান, দীর্ঘদিন পর আমদানি-রফতানি শুরুর প্রথমদিন ভারত থেকে পেঁয়াজ, বাদাম, জিরা ও বীজসহ বিভিন্ন পণ্যবাহী ৪০টি ট্রাক দেশে প্রবেশ করে। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে রফতানি করা হয়েছে ৬ ট্রাক ক্রু রাইস ব্র্যান অয়েল। প্রথমদিন আমদানি পণ্য থেকে ২ কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। যা এ বছর একদিনে সর্বোচ্চ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন