
নিউজ ডেস্কঃ পাবনা সদরের মহেন্দ্রপুর এলাকায় এক গৃহকর্মীকে মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে নির্যাতনের পরে নিজ বাড়ির চারতলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিক আব্দুল আলীম ও তার স্ত্রীর বিরুদ্ধে।গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার মহেন্দ্রপুরে এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্মী মালেকা খাতুন (৩০) একই উপজেলার আতাইকুলা থানার লোহাগাড়া চমরপুর গ্রামের মৃত মো. আলী মির্জার মেয়ে।এ ঘটনায় নিহত গৃহকর্মীর পরিবারের সদস্য বড় ভাই আজিজুল মির্জা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরে ওই বাড়ির মালিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও মঙ্গলবার রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ির মালিক আলীম পলাতক রয়েছেন।