News71.com
 Bangladesh
 10 Jun 20, 09:31 PM
 209           
 0
 10 Jun 20, 09:31 PM

রূপগঞ্জ ইউনিয়নকে রেড জোন ঘোষণা॥ শুক্রবার থেকে লকডাউন

রূপগঞ্জ ইউনিয়নকে রেড জোন ঘোষণা॥ শুক্রবার থেকে লকডাউন

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে রেডজোন ঘোষণা করে শুক্রবার থেকে লকডাউন বাস্তবায়নের ব্যাপারে উপজেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যেই অধিক করোনা আক্রান্ত শনাক্ত ও নিয়মিত শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলার এ ইউনিয়নটিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১০ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগে গত ৭ জুন থেকে ৩ দিনের জন্য পরীক্ষামূলকভাবে শহরের আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রূপায়ন টাউন এলাকা লকডাউন করে প্রশাসন। রূপগঞ্জ উপজেলায় ইতোমধ্যেই ৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রূপগঞ্জ ইউনিয়নেই অর্ধশতাধিক রোগী রয়েছে। লকডাউনের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় আগামী শুক্রবার থেকে রূপগঞ্জ ইউনিয়নকে রেড জোন ঘোষণা ও লকডাউন কার্যকর করা হবে। এখন থেকেই এ ব্যাপারে ইউনিয়নবাসীকে সতর্ক করছে উপজেলা প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন