News71.com
 Bangladesh
 10 Jun 20, 06:56 PM
 294           
 0
 10 Jun 20, 06:56 PM

স্বাস্থ্যবিধি মেনেই জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলবে॥

স্বাস্থ্যবিধি মেনেই জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলবে॥

নিউজ ডেস্কঃ শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন বা বাজেট অধিবেশন চলবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার (১০ জুন) অধিবেশনের শুরুতে তিনি একথা জানান। স্পিকারের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। স্পিকার বলেন, এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে করেনা সংক্রমণ পরিস্থিতিতে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি, শারীরিক দূরত্ব, মাস্ক, হ্যান্ড গ্লাভস- এসব অনুসরণ করেই অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে উত্থাপিত হবে বাজেট। ‘সরকারি ও বিরোধীদলের সদস্যরা অংশ নেবেন। আগামী ২৯ জুন অর্থবিল ও ৩০ জুন জাতীয় বাজেট পাস হবে। এবারের অধিবেশন সীমিত সময়ের জন্য অনুষ্ঠিত হচ্ছে।’ অধিবেশনের জন্য নির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- কর্নেল (অব.) ফারুক খান, এবিএম তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশিদ ও মেহের আফরোজ চুমকী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ অধিবেশন পরিচালনা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন