News71.com
 Bangladesh
 10 Jun 20, 06:12 PM
 251           
 0
 10 Jun 20, 06:12 PM

অতিরিক্ত ভাড়া নিলে বাসের রেজিস্ট্রেশন-রুট পারমিট বাতিল হবে॥ মন্ত্রনালয়

অতিরিক্ত ভাড়া নিলে বাসের রেজিস্ট্রেশন-রুট পারমিট বাতিল হবে॥ মন্ত্রনালয়

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি না মানা এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়। সাধারণ ছুটি শেষে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে গত ১ জুন থেকে চালু হয় গণপরিবহন। কিন্তু বিভিন্ন রুটে বাড়তি ভাড়া নেওয়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলেও অভিযোগ এসেছে। এ অবস্থায় পাঠানো চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সরকার কতিপয় শর্ত সাপেক্ষে সীমিত আকারে গণপরিবহন চালু করেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কতিপয় গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে মর্মে প্রচার হচ্ছে।

জাতীয় এক দৈনিকে প্রকাশিত খবর উদ্ধৃত করে নির্দেশনায় বলা হয়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। যা সরকারি নির্দেশনা ও ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর সুস্পষ্ট লঙ্ঘণ এবং শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় চিঠিতে যেসব গণপরিবহন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা/প্রচলিত বিধি-বিধান অনুযায়ী রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিল করে বিআরটিএ চেয়ারম্যানকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে জানাতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন