News71.com
 Bangladesh
 10 Jun 20, 01:02 PM
 280           
 0
 10 Jun 20, 01:02 PM

ঢাকা সিটিতে মোট করোনা শনাক্ত ২০৬৯৮॥ শীর্ষে মিরপুর

ঢাকা সিটিতে মোট করোনা শনাক্ত ২০৬৯৮॥ শীর্ষে মিরপুর

নিউজ ডেস্কঃ দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। একক এলাকা হিসেবে সারাদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে মিরপুরে। এই এলাকায় শনাক্ত হয়েছে ৭২৫ জন করোনা রোগী। সিটির মধ্যে শীর্ষে থাকা ঢাকায় শনাক্ত ২০ হাজার ৬৯৮ জন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রকাশিত সবশেষ তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়।২০০ জনের ওপরে করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে ১৫টি এলাকায়। এর মধ্যে শীর্ষে রয়েছে মিরপুর। এই এলাকায় করোনা রোগী ৭২৫ জন। এর পরেই অবস্থান করছে উত্তরা। এখানে শনাক্ত হয়েছে ৪৯৫ জনের। তৃতীয় স্থানে রয়েছে মহাখালী, ৪৭১ জন।মোহাম্মদপুরে ৪৪৫ জন, মুগদায় ৪৪২ জন এবং যাত্রাবাড়ীতে ৪০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আবার ধানমন্ডিতে ৩৩৪ জন, কাকরাইলে আছে ৩০১জন। এছাড়া তেঁজগাওয়ে ২৭৪ জন, মগবাজারে ২৭১ জন, খিলগাঁওয়ে ২৪১ জন, রামপুরায় ২৩২ জন, লালবাগে ২২৫ জন, রাজারবাগে ২২২ জন ও বাড্ডায় শনাক্ত হয়েছে ২১২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন