News71.com
 Bangladesh
 10 Jun 20, 01:02 PM
 275           
 0
 10 Jun 20, 01:02 PM

রেলপথে ভারত থেকে এলো ৪২ ওয়াগন পেঁয়াজ॥

রেলপথে ভারত থেকে এলো ৪২ ওয়াগন পেঁয়াজ॥

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল বন্দরের রেলপথে ভারত থেকে ৪২টি ওয়াগনে দেড় হাজার মেট্রিকটন পেঁয়াজ দেশে পৌঁছেছে।দুই দেশে করোনা ভাইরাসের মধ্যে স্থলপথে আমদানিতে নানা জটিলতায় সম্প্রতি রেলপথে বাণিজ্যে আগ্রহী হয়ে উঠছেন ব্যবসায়ীরা।মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে পেঁয়াজ ভর্তি কার্গোরেলটি বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়। বুধবার (১০ জুন) নওয়াপাড়ায় এসব পণ্য খালাস করা হয়। পরে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছানো বলে জানানো হয়েছে।পেঁয়াজের আমদানিকারক হচ্ছেন, বগুড়ার বিকে ট্রেডার্স, সাতক্ষীরার বাবা ভোলানাথ এন্টারপ্রাইজ ও সাতক্ষীরার রিয়াজ এন্টারপ্রাইজ। পৃথক তিনটি এলসিতে এ পণ্য আমদানি করা হয়। পণ্যের রফতানিকারক ভারতের বসিরহাটের শ্রীগুরু ইন্টারন্যাশনাল। ইনভয়েজ অনুযায়ী প্রতি মেট্রিকটন পেঁয়াজের আমদানি খরচ পড়েছে ১৫৫ মার্কিন ডলার।বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, পণ্য চালানটি ছাড়করণের জন্য কাস্টমস ও রেলের আনুষ্ঠানিকতা চলছে। কার্যক্রম শেষে চালানটি ছাড় দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন