News71.com
 Bangladesh
 10 Jun 20, 11:21 AM
 306           
 0
 10 Jun 20, 11:21 AM

রাজধানীর রেডজোন রাজাবাজার॥ শুরু হয়েছে সেনাবাহিনীর কঠোর নজরদারি

রাজধানীর রেডজোন রাজাবাজার॥ শুরু হয়েছে সেনাবাহিনীর কঠোর নজরদারি

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণে রেডজোন হিসেবে পরীক্ষামূলক লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার। আগামী ১৪ দিন এলাকাটি পুরোপুরি অবরুদ্ধ রাখতে এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে, এলাকার বাসিন্দাদের প্রয়োজন মেটাতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি।প্রতিদিনই রাজধানীতে বাড়ছে করোনার সংক্রমণ। আর তা প্রতিরোধে পরীক্ষামূলকভাবে লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার।আগামী অন্তত ১৪ দিন চলাচল অত্যন্ত সীমিত হবে তাই নির্ধারিত সময়ের আগেই এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় কাজ সেরে নেন। তবে কেউ কেউ নিয়ম ভেঙ্গে বাসা পরিবর্তন কিংবা এলাকা ছেড়েছেন।লকডাউন থাকা অবস্থায় এলাকায় বিভিন্ন বিধিনিষেধ থাকবে। ফার্মেসি ছাড়া বন্ধ থাকবে সব দোকানপাট। নিত্যপ্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সামগ্রী অনলাইনে কিংবা সেচ্ছাসেবকদের মাধ্যমে কিনতে পারবেন বাসিন্দারা। সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।কাউন্সিলর ফরিদুর রহমান খান বলেন, করোনা থেকে বের হওয়ার জন্য আমরা লকডাউন করেছি। আমার এলাকার জনগণের প্রতি আবেদন, লকডাউনটা মানেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন