News71.com
 Bangladesh
 09 Jun 20, 10:02 PM
 316           
 0
 09 Jun 20, 10:02 PM

সঠিকভাবে নির্দেশ মেনে চললে এতো সংক্রমণ হতো না ।। আ’ লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ  

সঠিকভাবে নির্দেশ মেনে চললে এতো সংক্রমণ হতো না ।। আ’ লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আমরা যদি সেইফটিকে অগ্রাধিকার দেই তাহলে করোনায় সংক্রমণ হওয়ার সুযোগ নেই। এটি কঠিন কাজ নয়। মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করা। এবং নাকে মুখে যতটো সম্ভব হাত না দেয়া, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব যদি রাখতে পারি, তাহলে আমরা করোনার এই ট্রান্সমিশন বন্ধ রাখতে পারি। দিন দিন সংক্রমণ বাড়ছে, তবে সরকার ও চিকিৎসকদের নির্দেশ মেনে চললে এতো সংক্রমণ হতো না। আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির আয়োজনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।

হানিফ বলেন, করোনার এই দুর্যোগ মোকাবিলা করতে শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মুহূর্ত মনিটরিং করেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন যাতে দুর্যোগকে মোকাবিলা করতে পারি। মানুষ যাতে খাদ্য চিকিৎসায় কষ্ট না পায় সেজন্য সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, করোনাভাইরাস যেটি মহামারী আকারে পৃথিবীতে চড়িয়ে পড়েছে সেজন্য আমরা সচেতন হই। শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। উনি দায়িত্ব নেয়ার পর সকল সেক্টরে এগিয়ে গেছি। তিনি এই দুর্যোগ মোকাবিলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সফল হবেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর ও সঞ্চালনা করেন সদস্য সচিব ও দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর। অনুষ্ঠানটি আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে ইন্টারনেটে সম্প্রচার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন