News71.com
 Bangladesh
 09 Jun 20, 10:01 PM
 238           
 0
 09 Jun 20, 10:01 PM

নারায়ণগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু॥  

নারায়ণগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র অপূর্ব দাসকে বাঁচানো গেল না। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। অপূর্ব গত রবিবার সকালে মোবাইল চার্জ দেওয়া অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন। জয়রামপুর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন অপূর্ব ও তার মা। বাড়ির মালিক মিজানুর রহমান জানান, অপূর্ব যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন তার কানে হেডফোন ও চার্জারের তার জড়ানো ছিল। এসময় তার মুখ ও বুক ঝলসানো ছিল। ঘরে তার মায়ের মাথার চুল আগুনে পোড়া ছিল। আগুনে খাট, তোশক ও আসবাবপত্রও পুড়ে যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন