News71.com
 Bangladesh
 09 Jun 20, 09:45 PM
 247           
 0
 09 Jun 20, 09:45 PM

তালিকাভুক্ত কোম্পানির কর হার ২০ শতাংশ করার প্রত্যাশা সিএসইর॥

তালিকাভুক্ত কোম্পানির কর হার ২০ শতাংশ করার প্রত্যাশা সিএসইর॥

নিউজ ডেস্কঃ আসন্ন বাজেটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রত্যাশা জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। মঙ্গলবার (০৯ জুন) সিএসই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রত্যাশার কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানো হলে অতালিকাভুক্ত কোম্পানি শেয়ার বাজারে আসতে অনুপ্রাণিত হবে বলে মনে করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।সিএসইর চেয়ারম্যান তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোর পাশাপাশি ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করা, ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার করা এবং এসএমই কোম্পানির প্রথম ৩ বছরের জন্য করহার শূন্য করে দেওয়া ও পরবর্তীতে শতকরা ১৫ ভাগ হারে কর আরোপেরও প্রত্যাশা জানান। এছাড়া বাজেটে চাকরির নিরাপত্তার জন্য ম্যানুফ্যাকচারিং খাতে কিছু ইনসেনটিভ এবং ট্যাক্স কনসেশনের ব্যবস্থা করা যেতে পারে বলেও মনে করেন আসিফ ইব্রাহিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন