News71.com
 Bangladesh
 09 Jun 20, 09:19 PM
 233           
 0
 09 Jun 20, 09:19 PM

মহামারিকালে নিজের লোকদের পদোন্নতির হিড়িক চালাচ্ছে সরকার॥ বিএনপিনেতা রিজভী

মহামারিকালে নিজের লোকদের পদোন্নতির হিড়িক চালাচ্ছে সরকার॥ বিএনপিনেতা রিজভী

নিউজ ডেস্কঃ করোনার এ মহামারিতে সরকার নিজেদের পছন্দের লোকদের পদোন্নতি দেয়ার হিড়িক চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, এ সরকার নিজেদের জনগণের শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করেছে, এখন জনপ্রশাসনকেও জনগণের বিরুদ্ধশক্তি হিসেবে দাঁড় করাচ্ছে। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে এসব মন্তব্য করেন রিজভী।তিনি বলেন, গত কয়েকদিন আগে ১২৩ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। শুক্রবারে সরকারি ছুটির দিনে এ আদেশ দেয়াটাও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

রিজভী বলেন, পদ নেই তবুও পদোন্নতি চলছে আলোকের গতিতে। পর্যাপ্ত পদ না থাকায় বেশির ভাগ কর্মকর্তাকেই আগের পদে থাকতে হবে। সরকারের এই সুপারনিউমারি পদোন্নতি সম্পূর্ণভাবে রাজনৈতিক স্বার্থে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে আছেন চার জন মন্ত্রীর একান্ত সচিব ও ছয় জন জেলা প্রশাসকসহ আওয়ামী ঘনিষ্ঠরা। এ ঘোর দুর্দিনে পদ না থাকা সত্ত্বেও এতগুলো পদোন্নতি দেয়ায় এটা সুপ্রমাণিত যে, সরকার জনগণের বাঁচা-মরাকে তোয়াক্কা করে না, শুধু ক্ষমতাকে অনিশ্চয়তার হাত থেকে বাঁচানোর জন্য যত ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করা দরকার তারা সেটিই করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন