News71.com
 Bangladesh
 09 Jun 20, 02:43 PM
 266           
 0
 09 Jun 20, 02:43 PM

কার্ড জালিয়াতির মামলায় ৯ জন পুলিশ রিমান্ডে॥

কার্ড জালিয়াতির মামলায় ৯ জন পুলিশ রিমান্ডে॥

নিউজ ডেস্কঃ মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের ৯ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (৮ জুন) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।আসামিরা হলেন- নাজমুল জমাদ্দার (১৯), হাসান মীর (১৮), ইব্রাহিম মীর (১৮), তৌহিদ হাওলাদার (২৩), মোহন শিকদার (৩০), পারভেজ মীর (১৮), সোহেল মোল্যা (২৬), দেলোয়ার হোসেন (৩৫) ও সৈয়দ হাওলাদার (২০)।এর আগে শনিবার (৬ জুন) এক যৌথ অভিযানে ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গা থেকে সাড়ে ১৪ লাখ টাকা ও প্রতারণার সরঞ্জামসহ তাদের আটক করে র‌্যাব-৮ ও র‌্যাব-২ এর সদস্যরা।

গতকাল সোমবার আদালতে হাজির করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাদের সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।রোববার (৭ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, করোনা পরিস্থিতির কারণে মানুষের বাইরে যাওয়া এড়াতে মোবাইল ব্যাংকিং কিংবা ডেবিট-ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। আর এ সুযোগটি কাজে লাগিয়েছে প্রতারক চক্র। বেশকিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এ চক্রের সদস্যদের আটক করা হয়। যারা প্রত্যেকেই প্রাথমিকভাবে এ অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন