
নিউজ ডেস্কঃ নওগাঁর পোরশায় অস্ত্র ডাকাতিসহ ৬ মামলার আসামি দেলোয়ার হোসেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে রাতে উপজেলার ফকিরের মোরে নিহত হওয়ার ঘটনা ঘটেছে । পোরশা থানার ওসি সাহিনুর রহমান জানান, ডাকাতি অস্ত্রসহ ছয় মামলার আসামি দেলোয়ার হোসেনকে আটকের পর তার তথ্য দেওয়া মতে আজ ভোরে রাতে অস্ত্র ও মাদক উদ্ধার করতে ফকিরের মোড়ে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা আক্রমণ চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন দেলোয়ার। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি হাসুয়া উদ্ধার করে পুলিশ । নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।