News71.com
 Bangladesh
 09 Jun 20, 02:39 PM
 190           
 0
 09 Jun 20, 02:39 PM

করোনায় আক্রান্ত হয়ে বিমানবন্দরে কর্মরত এক আনসার সদস্যের মৃত্যু॥  

করোনায় আক্রান্ত হয়ে বিমানবন্দরে কর্মরত এক আনসার সদস্যের মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরও একজন সদস্য মারা গেছেন। তিনি হযরত শাজহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত ছিলেন। তার নাম আব্দুস সোবহান (৪৬)। তিনি অঙ্গীভুত আনসার সদস্য হিসেব কাজ করতেন । আনসার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেহনাজ তাবাসসুম রেবিন জানান, মৃত আব্দুস সোবহানের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর কালাইহাট গ্রামে। গত ২২ মে করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার মোহাম্মদ আলী জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। তার নির্দেশে বগুড়া জেলা কমান্ড্যান্ড মুহাম্মদ মেহেদী হাসান স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা অনুসরণ করে আব্দুস সোবহানের গ্রামের বাড়িতে দাফন কাজ সম্পন করেন। জনসংযোগ কর্মকর্তা রেবিন আরও জানান, আনসারের মোট ৪১৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে কাজ ফিরেছেন ২৪২ জন। আক্রান্তদের মধ্যে দুজন মারা গেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন