News71.com
 Bangladesh
 09 Jun 20, 02:37 PM
 191           
 0
 09 Jun 20, 02:37 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৪১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ॥

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৪১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪১ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৮ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার।এর আগে দুপুর ২টায় বন্দরের মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চেকপোস্টে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকার থামানোর সংকেত দেয়। এ সময় গাড়িটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করে চলে যায়। তৎক্ষণাৎ র‌্যাবের টহল দল প্রাইভেটকারটিকে ধাওয়া করতে থাকলে গাড়িচালক সোনারগাঁ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর উত্তরপাড়ার রাস্তায় প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায়। র‌্যাবের টহল দল পরবর্তীতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি দেখতে পায়।প্রাইভেটকারটি তল্লাশি করে মো. চাঁন মিয়া, পিতা: নুরুল ইসলাম, গ্রাম: উমেদপুর, ডাকঘর: পাড়েরহাট, থানা: ইন্দুরকান্দি, জেলা: পিরোজপুরের একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। এতে ধারণা করা যায় যে, ওই ব্যক্তিই প্রাইভেটকারটি চালিয়ে নিয়ে আসছিলেন। পরে তল্লাশি করে প্রাইভেটকারের পেছনের লাগেজ বুটের ভেতরে দুটি চটের বস্তায় রক্ষিত অবস্থায় ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। পলাতক আসামিকে গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন