News71.com
 Bangladesh
 08 Jun 20, 10:02 PM
 194           
 0
 08 Jun 20, 10:02 PM

পেছালো গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের প্রতিবেদন জমা দেয়ার দিন॥  

পেছালো গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের প্রতিবেদন জমা দেয়ার দিন॥   

নিউজ ডেস্কঃ পেছালো গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা প্রতিবেদন জমা দেয়ার দিন। চলতি সপ্তাহে এই প্রতিবেদন জমা দেয়া হচ্ছে না। আগামী সপ্তাহের প্রথমদিকে এটি জমা দেয়া হবে। আজ ৮ জুন, সোমবার সকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য জানান। ওই কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করেছ। সুষ্ঠুভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের কাছ থেকে আরো কিছু কিট চেয়েছেন ওই কমিটি ।

এ বিষয়ে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, বিশেষজ্ঞ কমিটির প্রধান অনুসন্ধানকারীর সঙ্গে আমার আলাপ হয়েছে। কিটের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার কাজ প্রায় শেষ হয়েছে। সুষ্ঠুভাবে কাজটি শেষ করতে আরো কিছু কিটের প্রয়োজন। গণস্বাস্থ্যের কিটের অ্যান্টিবডির কার্যকারিতা পরীক্ষায় ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমের নেতৃত্ব দিচ্ছেন। জানা গেছে, কমিটির সদস্যরা বর্তমানে কিট পরীক্ষার ডাটা প্রসেসিংয়ের কাজ করছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন