News71.com
 Bangladesh
 08 Jun 20, 10:00 PM
 205           
 0
 08 Jun 20, 10:00 PM

রংপুরের আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেফতারের নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি॥  

রংপুরের আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেফতারের নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি॥   

নিউজ ডেস্কঃ রংপুরের আইনজীবী আসাদুল হককে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও নির্দেশনা দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি চিঠি দিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল। আজ সোমবার (৮ জুন) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো হয় ।

চিঠিতে বলা হয়, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ ও অন্যান্য সংস্থার কর্মকাণ্ডের বড় একটি অংশ চূড়ান্তভাবে নির্ধারিত হয় বিচার প্রক্রিয়ার স্বচ্ছ সমাপ্তির মধ্য দিয়ে। সেক্ষেত্রে আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করতে হয় আইনজীবীদের। গত ৫ জুন রংপুর নগরীর তাজহাট ধর্মদাস বারো আউলিয়া এলাকায় নৃশংসভাবে হত্যা করা হয় রংপুর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য আসাদুল হককে। এই ঘটনায় বাংলাদেশের সকল আইনজীবীরা ক্ষুব্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন