News71.com
 Bangladesh
 08 Jun 20, 10:00 PM
 204           
 0
 08 Jun 20, 10:00 PM

বেনাপোল সীমান্তে বিজিবির ওপর চোরকারবারীদের হামলা॥ আটক ১  

বেনাপোল সীমান্তে বিজিবির ওপর চোরকারবারীদের হামলা॥ আটক ১   

নিউজ ডেস্কঃ বেনাপোলের দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকায় বিজিবি’র মাদক বিরোধী অভিযানে টহল বিজিবির ওপর মাদক চোরাকারবারীদের হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি সরকারি সম্পদ ও জানমাল রক্ষার্থে চোরাচালানীদের ওপর ৩ রাউন্ড গুলিবর্ষণ করেন। এ সময় হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়ে আহত হয় মাদক চোরাকারবারী মো. রহমত আলী(২৬)। সে দৌলতপুর (খালধার পাড়া) এলাকার হাফিজুর রহমানের ছেলে। তার কাছ থেকে জব্দ করা হয় একটি দেশীয় অস্ত্র ও ফেন্সিডিল। গুলিবিদ্ধ আসামি রহমতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

খুলনা ব্যাটালিয়নের ২১ বিজিবির পরিচালক মোহম্মদ মনজুর-ই এলাহী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দৌলতপুর সীমান্তে টহল বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযানে এ সীমান্তের বালুর মাঠ এলাকায় গেলে মাদকদ্রব্য চোরাকারবারীর একটি দল বিজিবি টহলকে দেখে চ্যালেঞ্চ করে তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। এসময় বিজিবি ৩ রাউন্ড গুলি চালায়। গ্রেফতারকৃত আসামি রহমতের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন