News71.com
 Bangladesh
 08 Jun 20, 09:59 PM
 204           
 0
 08 Jun 20, 09:59 PM

করোনার সেবা দিতে এসে ডা. ফেরদৌস প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে॥

করোনার সেবা দিতে এসে ডা. ফেরদৌস প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে॥

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে দেশে ফিরেছেন। তবে নিজ দেশের টানে আসা এই মার্কিন চিকিৎসককে পাঠানো হয়েছে মহাখালীর ব্র্যাক ট্রেনিং সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। ডা. ফেরদৌস রোববার (৭ জুন) বিকেল ৫টায় কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে আরও ১২৯ জনের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ বিষয়ে বলেন, ডা. ফেরদৌস খন্দকারের অ্যান্টিবডি টেস্ট রিপোর্ট পজিটিভ ছিল। তাই তার যে করোনা হয়েছিল এটি বোঝা যায়। ফলে তাকে মহাখালীতে ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।বাংলাদেশের মানুষের করোনা চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়ে দেশে ফিরলে ডা. ফেরদৌস বিতর্কে জড়িয়ে পড়েন। ইতোমধ্যে তার পক্ষে-বিপক্ষে নানা আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। অনেকে তাকে বঙ্গবন্ধুর খুনিদের স্বজন বলে দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন