News71.com
 Bangladesh
 08 Jun 20, 09:59 PM
 185           
 0
 08 Jun 20, 09:59 PM

করোনা আইসোলেশন থেকে পালিয়েছে রোগী॥ থানায় জিডি

করোনা আইসোলেশন থেকে পালিয়েছে রোগী॥ থানায় জিডি

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশন সেন্টার থেকে কেফায়েত উল্লাহ (৩৮) নামে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী পালিয়ে গেছেন।এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।সোমবার (০৮ জুন) দুপুরে আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক একরামুল রেজা টিপু বিষয়টি নিশ্চিত করেন। কেফায়েত উল্লাহ সরাইল উপজেলার টিঘর গ্রামের মৃত আনোয়ারুজ্জামানের ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, রোববার বিকেলের পর হাসপাতালের সেবাকর্মীরা বুঝতে পারেন, ওই রোগী ওয়ার্ডে নেই। খোঁজাখুজির পর বোঝা যায় সেই রোগী পালিয়ে গেছেন। এমনকি রোগীর পরিবারের লোকেরাও জানান তিনি বাড়ি ফেরেননি।


এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুল সামাদ বলেন, রোগীর খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। আক্রান্ত রোগীকে উদ্ধারের চেষ্টা চলছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শওকত হোসেন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও এখানের নিরাপত্তা আরো জোরদার করতে জেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। এদিকে হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে করোনা হাসপাতালে দায়িত্বরতদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন