
নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে ছয় কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশের সদস্যরা। রোববার (৮ জুন) গভীর রাত থেকে দুর্গাবাড়ি ও গোসাইবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে সোমবার (৮ জুন) বিকেল ৩টায় জব্দকৃত কারেন্ট জাল মিরকাদিম পৌরসভার নৌ-পুলিশ লাইন্সে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।মুক্তারপুর নৌ-পুলিশের ইনচার্জ কর্মকর্তা কবির হোসেন খান জানান, সদরের দুইটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৫১৬ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। এতে ছয় কোটি ২০ লাখ মিটার অবৈধ জাল ছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।এসময় উপস্থিত ছিলেন- নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভিন প্রমুখ।