News71.com
 Bangladesh
 08 Jun 20, 06:12 PM
 249           
 0
 08 Jun 20, 06:12 PM

জোনভিত্তিক লকডাউন নিয়ে কেবিনেটে কোন নির্দেশনা দেয়া হয়নি॥ মন্ত্রিপরিষদ সচিব

জোনভিত্তিক লকডাউন নিয়ে কেবিনেটে কোন নির্দেশনা দেয়া হয়নি॥ মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্কঃ জোনভিত্তিক লকডাউন করা নিয়ে কেবিনেটে কোন আলোচনা, বা নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রি পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের রোববার (০৭ জুন) নির্দেশনা দিয়েছেন। এটি করলে জনগণ আরও সতর্ক হবেন বলেও জানান তিনি।সোমবার (০৮ জুন) সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনা সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে রাজধানীসহ সারাদেশকে তিনটি জোন- রেড, ইয়েলো ও গ্রিন ভাগে ভাগ করে কর্মপন্থা গ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।

গতকাল রোববার (৭ জুন) থেকে পরীক্ষামূলকভাবে বেশি করোনা আক্রান্ত এলাকায় জোন ভাগ করে এলাকাভিত্তিক লকডাউন করা হবে বলেও জানিয়েছিল তারা।তবে বিশেষজ্ঞরা বলছেন, আরো দু'মাস আগেই শুরু করা উচিৎ ছিলো জোন ভাগের কাজ।জানা গেছে, করোনা মোকাবিলায় বুধ বা বৃহস্পতিবার থেকে জোনিং ব্যবস্থা পুরোদমে বাস্তবায়ন করবে সরকার। এজন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে।করোনাভাইরাস সংক্রমণের ক্রম অবনতির মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত ১ জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টরা সভায় বসেন। ওই সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী করোনা সংক্রমণের ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার কথা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন